আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১৩

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরার এমপি শিখরের নামে ভুয়া ফেসবুক থেকে ত্রাণ সহায়তা দাবি করায় থানায় জিডি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখরের নাম ব্যবহার করে ৭টি ভুয়া ফেসবুক একাউন্ট তৈরি করে আর্থিক সহায়তা চাওয়ায় সদর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

মাগুরা শহরের পিটিআই পাড়ার বাসিন্দা আইটি বিশেষজ্ঞ সোহেল রানা সংসদ সদস্যের পক্ষে শনিবার দুপুরে মাগুরা সদর থানায় এই সাধারণ ডায়রি করেছেন।

সোহেল রানা জানান, রাজনৈতিক ব্যক্তিত্ব স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের নাম ব্যবহার করে ৭টি ফেসবুক একাউন্ট তৈরি করা হয়েছে। যেসব একাউন্ট থেকে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ব্যক্তির কাছে করোনা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ তহবিল গঠনের নামে আর্থিক সহায়তা চাওয়া হয়েছে। সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুন্ন করতে অথবা অনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে তারা এসব একাউন্ট তৈরি করেছেন। তারা নিজেদের স্বার্থ সিদ্ধির লক্ষ্যে ডাচবাংলা ব্যাংকের একটি একাউন্ট নম্বরও ব্যবহার করেছে। এ বিষয়টি সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের সাথে পরামর্শক্রমে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, বিষয়টি তদন্তের জন্যে সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology