আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৩৯

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরার গড়াই নদীতে নৌকা বাইচ ঘিরে তিন জেলার মানুষের উত্সব

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার গড়াই নদীতে হয়ে গেলো আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। আর এই বাইচ প্রতিযোগিতা ঘিরে গড়াই নদী তীরে মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ি জেলার মানুষের মিলন মেলা ঘটে।

মঙ্গলবার বিকালে জেলার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত “আছাদুজ্জামান স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা” এবং এটি ঘিরে অনুষ্ঠিত গ্রামীণ মেলা নদী তীরবর্তি জেলার হাজার হাজার মানুষ উপভোগ করে।

আয়োজকরা জানান, নদী মার্তৃক বাংলাদেশের একটি ঐতিহ্য আয়োজন এই নৌকা বাইচ প্রতিযোগিতা। অতিতে বিশেষত: বর্ষাকালে যখন মানুষের হাতে কোনো কাজ থাকে না সে সময় নদী পাড়ের মানুষেরা এমন আয়োজন করে থাকতো। কিন্তু কালের বিবর্তনে এসব হারিয়ে যেতে বসেছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহি সেই নৌকা বাইচকে ধরে রাখতে মাগুরার গড়াই নদীতে প্রায় প্রতি বছর প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। যা উপভোগ করে মাগুরা ছাড়াও নদী তীরবর্তি ফরিদপুর ও রাজবাড়ি জেলার মানুষেরা।

মাগুরার গড়াই নদীতে এবারের বাইচ প্রতিযোগিতায় মাগুরা ছাড়াও ফরিদপুর, রাজবাড়ি, কুষ্টিয়া, নড়াইল, পাবনা জেলা থেকে আগত ৮ টি নৌকা অংশ নেয়। আয়োজন সুন্দর হওয়ায় দূরদূরান্তের জেলা থেকে আগত নৌকার মালিকেরাও খুব খুশি।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপর জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ সহ আরো অনেকে।

নৌকা বাইচ প্রতিযোগিতায় জলপরি নৌকা প্রথম, লালন শাহ নৌকা দ্বিতীয় ও আতিক হাসানের নৌকা তৃতীয় স্থান অর্জন করে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য  এডভোকেট সাইফুজ্জামান শিখর ১ম স্থান বিজয়ী নৌকাকে ১০০ সিসি মোটর সাইকেল, ২য় স্থান অর্জনকারী নৌকাকে ৮০ সিসি মোটর সাইকেল ও ৩য় স্থান অর্জনকারী নৌকাকে ১টি ফ্রিজ প্রদান করেন।

নৌকা বাইচ এবং মেলার আয়োজনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের আনন্দ দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন নৌকা বাইচ আয়োজক কমিটির আহ্বায়ক নাকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়নুর রশীদ মুহিত।

মুহিত বলেন, প্রতি বছর এমন আয়োজনের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি মাগুরার জননেতা এডভোকেট আছাদুজ্জামানকে স্মরণ করা সম্ভব হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology