আজ, বৃহস্পতিবার | ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:০৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাকের হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি-আসামীদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা মাগুরায় পুকুরে মিলল দুই শিশুর মরদেহ শ্রীপুর প্রেসক্লাবে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় সাকের হত্যাকাণ্ড: খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীসহ মাগুরার ৫ জনের মর্মান্তিক মৃত্যু মাগুরায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার মাগুরায় সিঁদুর খেলা শেষে প্রতিমা বিসর্জনে দুর্গাকে বিদায় কাউন্টারে ঢুকে যুবদল নেতা শাকেরের মাথায় গুলি

মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি

মাগুরা প্রতিদিন : হঠাৎ অসুস্থ মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। তবে তিনি ঝুঁকিমূক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মাগুরার নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ রোববার রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের নেতৃত্বে এবং মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায় ডাক্তার মোহসিন উদ্দিন ফকির এর তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনার পর সোমবার দুপুর সাড়ে ৩টায় তাকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির বলেন, শরীরে এসিডিটি বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি আশঙ্কামুক্ত হলেও শারীরিক কিছু জটিলতার কারণে তাকে ঢাকায় নিতে হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology