আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৫৫

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরার তেঘোরে দাওয়াত না পেয়ে ফুফাত ভাইকে গাছে বেঁধে নির্যাতন

মাগুরা প্রতিদিন ডটকম : প্রতিবেশির মেয়ের বিয়েতে দাওয়াত পেয়ে মাগুরার তেঘোর গ্রামে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত এক কৃষককে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ছাড়া অন্যান্যদের পিটিয়ে হাসপাতালে পাঠানোর ঘটনা ঘটেছে।

এলাকাবাসি জানায়, সোমবার মাগুরার সদর উপজেলার তেঘোর পশ্চিমপাড়ায় ইবাদত মোল্যা তার মেয়ে নাসরিনের বিয়ে উপলক্ষে মেজবানির আয়োজন করে। সেখানে আমন্ত্রিত অতিথিসহ অন্তত ৩শ জনের আপ্যায়ন করা হয়। কিন্তু ইবাদত মোল্যা প্রতিপক্ষ সামাজিক দলের নেতা আজিবর রহমানসহ তার গ্রোত্রিয়দের দাওয়াত না দেয়ায় তারা ক্ষুব্ধ হয়। এদিকে আজিবর রহমানের ফুফাত ভাই ওই গ্রামের কৃষক জামাল মোল্যা দাওয়াত পেয়ে সেখানে অংশ নেয়। এ ঘটনায় আজিবর মাতবর আরো অপমানিত বোধ করেন। যে কারণে মঙ্গলবার সকালে আজিবর রহমান তার সামাজিক দলের সদস্য নুর ইসলাম ও ফারুকের নেতৃত্বে ১৫-২০ জনকে দিয়ে জামাল মোল্যাকে ধরে আনে। পরে তার নিজের বাড়ির মেহগুনি গাছের সঙ্গে বেঁধে তাকে নির্যাতন করে। এ সময় বাধা দিতে গেলে তারা জামালের বৃদ্ধ মা শেফালি, স্ত্রী রেশমাকে পিটিয়ে জখম করে। খবর শুনে জামালের পক্ষে দাওয়াতে অংশগ্রহণকারীরা এগিয়ে আসলে তাদের মধ্যে অন্তত ১৫ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। এদের মধ্যে ৯ জন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology