আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য

মাগুরার নবাগত পুলিশ সুপারের সাথে সুরসপ্তকের শুভেচ্ছা বিনিময়

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার নবাগত পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সুরসপ্তকের প্রশিক্ষক শিক্ষার্থীরা।

শনিবার বিকালে মাগুরার অন্যতম সাংস্কৃতিক সংগঠন সুরসপ্তকের প্রতিনিধি দল পুলিশ সুপার মশিউদদৌলা রেজা (পিপিএম বার) এর কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় সুরসপ্তক প্রতিনিধিরা পুলিশ সুপারের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

সুরসপ্তকের পক্ষে প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন তন্দ্রা অধিকারী, সত্য চক্রবর্তী, সুরভী ইসলাম।

সুরসপ্তকের প্রতিনিধি দল নতুন পুলিশ সুপারকে স্বাগত জানানোর পাশাপাশি সুরসপ্তকের প্রতিষ্ঠাতা জাহিদুল আলমের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এসময় তারা সংগঠনের কার্যক্রম সম্পর্কে সম্পর্কে নতুন অতিথিকে অবহিত করেন।

মাগুরা জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সকল অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সুরসপ্তক জাতীয় কর্মসূচিতে নিজেদের প্রতিনিধিত্ব বজায় রেখে আসছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology