আজ, রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৫২

ব্রেকিং নিউজ :
মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কালের সাক্ষী লাকার্তা সিকদার বাড়ি: শরীয়তপুরের এক অনন্য ঐতিহাসিক উপাখ্যান পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম

মাগুরার পুখরিয়া গ্রামে প্রতিবেশির নির্যাতন থেকে শিশুকে রক্ষা করতে গিয়ে দাদা খুন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় প্রতিবেশির নির্যাতনের হাত থেকে ৫ বছর বয়সি শিশুকে উদ্ধার করতে গিয়ে রবিবার ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন বাদশা মোল্যা (৬০) নামে এক বৃদ্ধ। শিশুটির দাদা বাদশা মোল্যা সদর উপজেলার পুখরিয়া গ্রামের আকবার শিকদারের ছেলে।

এলাকাবাসি জানায়, পুখরিয়া পশ্চিমপাড়ার শিমুল শিকদারের ৫ বছর বয়সি শিশু আবদুল্লাহ সকাল ১০ টার দিকে পাটকাঠি নিয়ে খেলা করছিল। এ সময় শিশুটির হাতে থাকা পাটকাঠির আঘাত লাগে প্রতিবেশি সাগর মোল্যার। এতে রাগান্বিত হয়ে সে শিশুটির গলা টিপে ধরে নির্যাতন চালায়। এ সময় শিশুটির আর্তনাদে বাদশা শিকদার ছুটে এসে সাগরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ক্ষুব্ধ সাগর ঘর থেকে ধারালো দা বের করে বাদশা শিকদারের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। বাদশা শিকদারের স্ত্রী জুলেখা খাতুন, ছেলে শিমুলের স্ত্রী রিনা এবং ভাইয়ের স্ত্রী জোসনা বেগম বাদশা শিকদারকে রক্ষা করতে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করে। পরে আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকাল সাড়ে ৫ টার দিকে বাদশা শিকদারের মৃত্যু হয়।

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology