আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরার বালিদিয়ায় চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে আল আমিন (২৬) নামে এক যুবক খুন হয়েছে। সে ওই গ্রামের মাঠপাড়ার শামসু শেখের ছেলে।

এলাকাবাসি জানায়, স্ত্রী প্রিয়াকে নিয়ে আল আমিনের সঙ্গে আপন চাচাতো ভাই সোহেলের বিরোধ তৈরি হয়। এরই জেরে মঙ্গলবার রাত ৮ টার দিকে তারা ধারালো দা ও লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় চাচাতো ভাই সোহেলের দায়ের আঘাতে গুরুতর জখম হয় আল আমিন। ঘটনার পর তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে উভয়ের সংঘর্ষের মধ্যে পড়ে আল আমিনের বাবা শামসু শেখ ও চাচা নওশের শেখ গুরুতর আহত হলে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও গুরুতর।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় জানান, হত্যাকাণ্ড পরবর্তি সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology