আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪২

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরার শ্রীকোলে স্কুল ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

মাগুরার প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্রামে নদীর পাড় থেকে শুক্রবার রিজিয়া খাতুন (১২) নামে এক স্কুল ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওই গ্রামের মিখিজ শেখের মেয়ে রিজিয়া হাট শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

নিহত রিজিয়ার স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকালে নদীর চরে নিজেদের আবাদকৃত রসূন ক্ষেত দেখতে যাওয়ার কথা বলে মেয়েটি বাড়ি থেকে বের হয়। কিন্তু আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খুঁজেও তার সন্ধ্যান পাননি। এ অবস্থায় শুক্রবার বেলা ১১ টার দিকে এলাকাবাসি কুমার নদীর পাড়ে একটি গর্তের মধ্যে মেয়েটির গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে।

নিহত রিজিয়ার বড় ভাই রাজু শেখ এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে এর বিচার চেয়েছেন।

এ শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology