আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫০

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরার শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নে ভোট রবিবার

মাগুরা প্রতিদিন ডটকম : চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর মাগুরার শ্রীপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

৮টি ইউনিয়নের মধ্যে গয়েশপুর ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে ইভিএম এবং বাকি ৭টিতে ব্যালট পেপারের মাধ্যমে।

ভোট গ্রহণের লক্ষ্যে শনিবার দুপুরের পর থেকে উপজেলার ৮টি ইউনিয়নের ৮৮টি কেন্দ্রে ভোট সরঞ্জমাদি পৌঁছে দেয়া হয়েছে। তবে ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে পাঠানো হবে বলে শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ জানিয়েছেন।

এদিকে উপজেলার ৮৮টি কেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করে তুলতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অনাকাঙ্খিত ও বহিরাগতদের প্রতিহত করতে শ্রীপুর উপজেলার বিভিন্ন প্রবেশমুখে পুলিশের একাধিক চেকপোস্ট বসানো হয়েছে। নিয়মিত টহল দিচ্ছে র‌্যাব সদস্যরা।

এছাড়া ভোট এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এপিবিএন, আরআরএফ সহ ৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology