আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:২১

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরার শ্রীপুরের মেয়ে লিমাকে হত্যার পর তার স্বামী বিবস্ত্র করে মাঠের মধ্যে ফেলে দেয়

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামে বাবার বাড়ি বেড়াতে এসে নিখোঁজ হওয়ার পর লিমা খাতুন (২৪) নামে এক গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তারই স্বামী সুজন শেখকে আটক করেছে।

সুজন শেখ ঝিনাইদহের হাট গোপালপুর গ্রামের তিওড়দাহ কলোনীর মরজেন মিয়ার ছেলে। ৭ বছর আগে তার সাথে বিয়ে হয় শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামের হাই জোয়ার্দারের মেয়ে লিমা খাতুনের।

পুলিশ জানায়, বুধবার বেলা ১১ টার দিকে এলাকাবাসী শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামের একটি মাঠের মধ্যে আবাদকৃত ঘাসের জমিতে লিমা খাতুনের লাশ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

এর দুইদিন আগে সোমবার লিমা খাতুন তার শাশুড়ি জাহেরা খাতুনকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামে আসে। কিন্তু মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের লাশ উদ্ধারের পর মাগুরা পুলিশের পাশাপাশি পিবিআই সহ বিভিন্ন বাহিনী ঘটনার তদন্ত শুরু করে। এ সময় নিহত লিমা খাতুনের স্বামী সুজনকে শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হলে সে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেয়।

বুধবার সন্ধ্যায় মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় সুজন শেখ নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি এলাকায় গিয়ে মোবাইল ফোনে স্ত্রী লিমা খাতুনকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর বিবস্ত্র করে ঘাসের জমিতে ফেলে যায়।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সুপার জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology