আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১৩

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরার সাংসদ বীরেন শিকদার করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরে কোন প্রকার উপসর্গ নেই বলে জানা গেছে।

তিনি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন বলে তার ঘনিষ্টজনের জানিয়েছেন।

সাংসদ বীরেন শিকদারের ব্যক্তিগত সহকারী সচিব (এপিএস) শিশির সরকার জানান, শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় তিনি মঙ্গলবার চিকিৎসকের পরামর্শ নেন। এসময় করোনা পরীক্ষার জন্যে নমুনা দেয়া হয়। পরে রাতেই তিনি করোনা আক্রান্ত বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা নিশ্চিত করেন।

তবে তিনি শারীরিক ভাবে সুস্থ  আছেন। চিকিৎসকের পরামর্শে  ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিচ্ছেন বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology