আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১১

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় অনুসন্ধানমুলক ৩ দিনের সাংবাদিক প্রশিক্ষণ

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি’র আয়োজনে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার থেকে শুরু হয়েছে অনুসন্ধানমুলক রিপোর্টিং বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা। মাগুরা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

সকালে প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র পরিচালক প্রশাসন জাকির হোসেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

৩ দিনের এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে রয়েছেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক বদরুদ্দোজা বাবু, রয়টার্সের বাংলাদেশ প্রতিনিধি জুলফিকার আলী মানিক, বাংলাভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology