আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৭

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় আবাসিক হোটেলে ভারত ফেরত যাত্রিদের কোয়ারেন্টাইন

মাগুরা প্রতিদিন ডটকম : যশোরের বেনাপোল বন্দর হয়ে শনিবার রাতে বাংলাদেশে প্রবেশ করা ৫০ যাত্রিকে মাগুরার ঈগল হোটেল এবং সৈকত হোটেলের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। তারা চিকিত্সা সংক্রান্ত কাজে ভারতে গিয়েছিলো।

রাত সাড়ে ৯টার দিকে ভারত ফেরত ওইসব বাংলাদেশি নাগরিক পুলিশের তত্ত্বাবধানে মাগুরায় প্রবেশ করলে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে তাদের ওইসব কোয়ারেন্টাইন সেন্টারে উঠিয়ে দেন।

তার আগে স্বাস্থ্য বিভাগের কর্মীরা স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলতে তাদের বিভিন্ন পরামর্শ দেন।

এছাড়া মাগুরা শহরের হোটেল মন্ডল ইন্টারন্যাশনাল এবং যুব উন্নয়ন অধিদপ্তরের রেস্ট হাউজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোয়ারেন্টাইন সেন্টার ঘোষণা করা হয়েছে। সর্বসাকুলে ১৪০ জনের জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কোয়ারেন্টাইন সেন্টার ঘোষণা করে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু সাইদ জানান, ভারত ফেরত ওইসব যাত্রিদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলাতে। তারা এখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। এ সময় মাগুরা স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করবেন বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology