আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১৪

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় আরও ৩ জন করোনা রোগীর মৃত্যু নতুন আক্রান্ত ৫৯

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় নতুন করে করোনা আক্রান্ত আরও ৩জন রোগীর মৃত্যু হয়েছে। তাদের বয়স ৪১-৬০ বছরের মধ্যে। এ নিয়ে মাগুরায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে।

এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় ১৯৭ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জন নতুন করে আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৩০ শতাংশ।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া তিনজনই পুরুষ। তাদের বাড়ি মাগুরা শহরের নিজনান্দুয়ালি, দোয়ারপাড় এবং অপর জন মহম্মদপুর।

মাগুরায় এ পর্যন্ত মোট ১০ হাজার ১৮১ জনের নমুনা পরীক্ষায় মোট ১ হাজার ৯৬০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৫ জন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। হোম আইসোলেশনে আছেন ৫১২ জন। বাকিরা সুস্থ্য হয়ে গেছেন বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology