আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৪৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় ইনসেপ্টা ফার্মার সহযোগিতায় ২ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ইনজিনিয়াস হেলথ কেয়ার ও সৌহার্দ্য ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস-এর সহযোগিতায় “নিজ বাড়ি নিজ হাসপাতাল-করোনামুক্ত বাংলাদেশ” প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কার্যত্রমে শুরু হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় মাগুরার শ্রীপুর সরকারি কলেজ প্রাঙ্গনে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) জাহিদুল আলম, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামিম খান, ইনসেপ্টা ফার্মাসিউটিকল্যালস লিমিটেডের মিডিয়া সমন্বয়কারী জাহিদ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে বিকাল ৪টা পর্যন্ত দেশবরেণ্য বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ এবং ইনজিনিয়াস হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাঃ রাশিদুল হাসানের নেতৃত্বে একদল চিকিত্সক ফুসফুস ও ঠাণ্ডাজনিত তিন শতাধিক রোগিকে বিনামূল্যে ব্যবস্থাপত্র, পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ প্রদান করেন।

শনিবার মাগুরা শহরে শিশু ও চক্ষু হাসপাতালে একই ভাবে সকাল ৯টা থেকে বিনামূল্যে চিকিত্সা, পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ প্রদান করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology