আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১২

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় একদিনে ৩৩ করোনা রোগী সনাক্ত-স্বাস্থ্য বিভাগের উদ্বেগ প্রকাশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শনিবার একদিনে ৩৩ জন করোনা রোগী হিসেবে সনাক্ত হয়েছে। এটি মাগুরায় একদিনে সনাক্ত হওয়া সর্বোচ্চ সংখ্যা। শতকরা হিসেবে যা ৫৯ শতাংশ। সংক্রমণের এই হার বৃদ্ধিতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার মাগুরা থেকে সংগৃহিত মোট ১২৩ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষার জন্যে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে একই দিনে প্রাপ্ত ৫৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৩৩ জন করোনা পজিটিভ হিসেবে সনাক্ত হয়েছে। শতকরা হিসেবে যা ৫৯ শতাংশ।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, এর আগে সংক্রমণের হার ৭৫ শতাংশ পর্যন্ত উঠলেও মাগুরায় পজিটিভ হিসেবে চিহ্নিত রোগীর সংখ্যা একদিনে এটিই সর্বোচ্চ।

সংক্রমণের এই হারে অসন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, জেলায় সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা খুব কম। যেটি খুবই উদ্বেগজনক। এ অবস্থায় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, মাগুরায় এ পর্যন্ত ৮ হাজার ৮১৫ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৭২ জন করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৪৩ জন ইতোমধ্যে সুস্থ্য হয়ে উঠেছে। এছাড়া হাসপাতালে চিকিত্সা নিচ্ছে ১৪ জন। হোম আইসোলেশনে আছেন ১৮৯ জন। এছাড়া বাকি ২৬ জন মারা গেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology