আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১১

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় এমপি শিখরের জন্মদিনে সেচ্ছাসেবক লীগের কম্বল বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখরের ৫১ তম জন্মদিন উপলক্ষে মাগুরা শহরে দু:স্থ, অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে ২ শতাধিক শীতবস্ত্র ও রান্না খাবার বিতরণ করেছে জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ।

শুক্রবার সকাল ১১টায় শহরের কলেজরোডে সোনালী ব্যাংকের সামনে এ শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।

শীতবস্ত্র খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ, প্রচার সম্পাদক এডভোকেট শাখারুল ইসলাম শাকিল, মাগুরা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মেহেদি হাসান সালাহউদ্দিন সহ আরও অনেকে।

পরে সংসদ সদস্যের সুস্বাস্থ্য কামনা করে মাগুরা কালেক্টরেট মসজিদে দোয়া করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology