আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২৫

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় কর্মহীন ৪৩৮ শিল্পীকে প্রধানমন্ত্রীর চেক বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা প্রাদূর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া জেলার ৪ শত ৩৮ জন শিল্পীর মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের নোমানী ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নুরুজ্জামান, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাগুরা টাউন হল ক্লাবের নাট্য সম্পাদক খোন্দকার বদরুল আহসান প্রমুখ।

মাগুরা জেলা প্রশাসন আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে জেলার ৪ শত ৩৮ জন শিল্পী ও কলা-কুশলীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪৩ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology