আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৪৭

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় কলেজ শিক্ষার্থি লিসান হত্যার প্রতিবাদে শিক্ষার্থিদের মানববন্ধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থি লিসানুর রহমান লিসান হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং হত্যকারিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে সোমবার শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বেলা সাড়ে ১১ টায় সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থিরা অংশ নেন।

এ সময় তারা তরুণ ক্রিকেটার লিসান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

রবিবার দুপুরে মাগুরার সদর উপজেলার মঠবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে লিসানুর রহমান লিসানকে শহরতলী শিবরামপুর গ্রামের মডার্ণ মোড় এলাকায় মটর সাইকেল থামিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ সময় হামলাকারীকে বাধা দিতে গিয়ে জখম হয় তার বন্ধু দিপু। বর্তমানে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। তবে সে আশঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিত্সকরা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology