আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫৩

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় কালেক্টরেট সহকারীদের তিনদিনের কর্মবিরতি চলছে

 

মাগুরা প্রতিদিন ডটকম : পদ ও পদবী পরিবর্তনের দাবিতে মাগুরায় মঙ্গলবার সকাল থেকে তিনদিনের কর্মবিরতি শুরু করেছে কালেক্টরেটে কর্মরত অফিস সহকারীরা।

সরকারের বিভিন্ন বিভাগের কর্মচারিদের পদ ও পদবী পরিবর্তন করা হলেও কালেক্টরেটে কর্মরত অফিস সহকারিদের এই সুযোগ নেই। এতে করে বৈষম্যের শিকার হচ্ছে এমন দাবি করে মাগুরা জেলা ও উপজেলা প্রশাসনের অধিন কর্মরত শতাধিক অফিস সহকারী সকাল ৯ টা থেকে এই কর্মবিরতি শুরু করে। যা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি মাগুরা জেলা শাখার সদস্যরা কর্ম বিরতি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের করিডোরে অবস্থান নেয়। এ সময় তাদের দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে বক্তব্য রাখেন সাকির আহমেদ, ওলিয়ার রহমানসহ আরো অনেকে।

মাগুরার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালিত হচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology