আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৯

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদলের মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে জেলা জাতীয়তাবাদী যুবদল শহরে মানববন্ধন সমাবেশ করেছে।

শুক্রবার সকাল ১১ টায় মাগুরা জজ কোর্টের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা অংশ নেন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুব দলের সভাপতি অ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা বিএনপির আহবায়ক আলী আহমদ, যুগ্ম-আহবায়ক আহসান হাবিব কিশোর, জেলা ছাত্রদল সহ-সভাপতি মাসুম রেজাসহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির পাশাপাশি দলীয় নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology