আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০০

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় চোরাই ৮টি ইজিবাইক সহ ৪ জন গ্রেফতার

মাগুরা প্রতিদিন ডটকম : চোরাই ৮টি ইজিবাইকসহ আন্ত:জেলা চক্রের ৪ সদস্যকে শ্রীপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। আটককৃত হচ্ছে মাগুরার শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্রামের হাশেম জোয়ারদারের ছেলে ইমরান জোয়ার্দ্দার, তেছেম আলির ছেলে হাশেম আলী, নহাটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আকিদুল ইসলাম এবং দায়েরপোল গ্রামের সদরউদ্দিন বিশ্বাসের ছেলে লিটন।

পুলিশ জানায়, সম্প্রতি মাগুরাসহ পার্শ্ববর্তি বিভিন্ন এলাকায় ইজিবাইক চোর চক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় মাগুরা পুলিশ বিষয়টির উপর তদন্ত শুরু করে। যার ধারাবাহিকতায় শ্রীপুর থানা পুলিশ হাট শ্রীকোল গ্রামের ইমরান জোয়ারদারকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার মাগুরা সদর, শ্রীপুর উপজেলা এবং ঝিনাইদহ ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের আরও তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৮টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, আটককৃতদের নামে শ্রীপুর থানায় মামলা দায়ের হয়েছে। এ ছাড়া ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology