আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫৪

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় ছাত্রদলের নেতৃবৃন্দ আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষস্থানীয় ১০ নেতাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতা-কর্মীরা।

মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে দেওয়া হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে সোমবার সকালে জেলা ছাত্রদলের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়। কিন্তু সারা শহরে অতিরিক্ত সংখ্যাক পুলিশ মোতায়েন থাকায় ধরপাকড় এবং বিশৃঙ্খলা এড়াতে তারা মিছিল না করেই দলীয় কার্যালয়ে ফিরে যায়।

তারা জানান, বেলা ১২ টার দিকে ফিরে যাবার সময় দলীয় নেতা-কর্মীরা সদর উপজেলা পরিষদের পাশে জেলা বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছলে পুলিশ মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, সহ-সভাপতি সজিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল রুমন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহিবুর রহমান চঞ্চল, ছাত্রদলের দক্ষিণ মাগুরা ইউনিটের যুগ্ম আহ্বায়ক গাজী মুস্তাক, পৌর ছাত্রদলের যুগ্ম আবদুর রাজ্জাক সোহাগ, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান এবং রাঘবদাইড় ইউনিয়ন ছাত্রদল নেতা শাকিল হোসেনকে আটক করে।

এ ঘটনার পর দুপুরে মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শহরের ঢাকা রোড বাসস্ট্যাণ্ড এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পৌর শাখার সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসুসহ ছাত্রদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

তারা অবিলম্বে আটক নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology