আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৩

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় হিন্দু ধর্মের মহা অবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শহরে ঢাকা ঢোল পিটিয়ে, কাঁসর বাজিয়ে  শহরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শুক্রবার দুপুরে শহরের কালিমন্দির থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুন্ডু।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়। সেখানে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এবং প্রধান বক্তা হিসেবে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার উপস্থিত ছিলেন।

মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ধর্মীয় বক্তব্য রাখেন নিজনান্দুয়ালী শ্রীশ্রী নিতাই গৌর গোপাল সেবাশ্রমের সেবাইত শ্রীমৎ চিন্ময়ানন্দ দাস বাবাজী মহারাজ চঞ্চল, মাগুরা জেলা ইসকনের সাবেক অধ্যক্ষ গোবিন্দ দাস, দরিমাগুরা শ্রীশ্রী নিতাই গৌর গোপাল রাধাবিনোদ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ ভবানন্দ দাস বাবাজী মহারাজ প্রমুখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology