আজ, বৃহস্পতিবার | ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০২

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

মাগুরায় জাসদের ঈদ পুনর্মিলনী

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সোমবার জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ পুনর্মিলনীতে অংশ নেন।

সকাল ১১ টায় শহরের কলেজ পাড়ায় দলীয় কার্যালয়ে জেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ ওহিদুল ইসলামের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জাহিদুল আলম।

আলোচনায় অংশ নেন জেলা জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা খলিলুর রহমান, সাংগঠনিক

সম্পাদক এডভোকেট মিরাজুর রহমান ফিরোজ, শালিখা উপজেলা জাসদ সভাপতি আতিয়ার রহমান জোয়ারদার, শ্রীপুর উপজেলা জাসদ সম্পাদক নুরুল আমিন, মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লাল্টু, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজ হোসেনসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে সঙ্গীত পরিবেশন করেন মাগুরার সাংস্কৃতিক সংগঠন সুরসপ্তকের শিল্পীবৃন্দ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology