আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরায় জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতির উপর সন্ত্রাসি হামলা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদ্যুত কুমার সিংহ সন্ত্রাসি হামলার শিকার হয়েছেন। শুক্রবার বিকালে শহরের সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম থেকে ফেরার পথে তিনি হামলার শিকার হন।

মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদ সংশ্লিষ্টরা জানান, আসন্ন দুর্গা পূজা এবং বিগত জন্মাষ্টমির হিসাব নিকাশ সংক্রান্ত বিষয় নিয়ে শুক্রবার সকাল থেকেই সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে জেলা পূজা উদযাপন পরিষদের সভা চলছিল। এ সভায় জেলার চারটি উপজেলা থেকে আগত পূজা পরিষদের কয়েকশত নেতাকর্মী অংশ নেন। কিন্তু সভা চলাকালেই শহরের চিহ্নিত কিছু যুবক সেখানে বিশৃক্সখলা ঘটনানোর চেষ্টা চালায়। নেতৃবৃন্দ যে বক্তব্যই উপস্থাপন করেন তারই বিরোধিতা করে ওই গোষ্ঠি সভার পরিবেশ বিনষ্ট করে। এ সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। এ অবস্থায় সভার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে শহরের জামরুল তলা এলাকায় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. প্রদ্যুত কুমার সিংহ’র উপর হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শিরা জানান, দুপুর তিনটার পর অ্যাড. প্রদ্যুত কুমার সিংহ মটর সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে শহরের জামরুল তলা এলাকায় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে পৌছলে বিশ্বজিত বিশ্বাস, কৃষ্ণ এবং উজ্জ্বল শিকদারের নেতৃত্বে ৮-১০ জন চিহ্নিত সন্ত্রাসি তাকে মটর সাইকেল থেকে নামিয়ে মারপিট করে।

মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু বলেন, আমাদের কাছে এমন একটি খবর ছিল যে, পূজা পরিষদের সভায় কেউ কেউ বিচ্ছৃক্সখলা ঘটনানোর চেষ্টা করবে। সেটি তারা করেছেও। কিন্তু অ্যাড. প্রদ্যুত কুমার সিংহ জেলা পূজা উদযাপন পরিষদের একজন সম্মানীয় ব্যক্তি। দীর্ঘদিন সংগঠনের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। তার উপর এই সন্ত্রাসি হামলা খুবই ন্যাক্কার জনক এবং পরিকল্পিত।

মাগুরা সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে অভ্যন্তরীণ দ্ব›েদ্বর জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology