আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৮

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারাভিযান

মাগুরা প্রতিদিন ডটকম : ডেঙ্গু প্রতিরোধ, নিরাময় ও নির্মূলকরণে জনসচেতনতামূলক প্রচারণা হিসেবে মঙ্গলবার মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে র‌্যালি বের করা হয়।

সকাল সাড়ে ৯টায় মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। একই সাথে র‌্যালিতে অংশ নেয়া পরিচ্ছন্নতাকর্মীরা শহরের বিভিন্ন নর্দমা পরিস্কার ও মশক নিধন করে। এছাড়াও জেলা ও স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।

পরে মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা।

এ সকল কর্মসূচিতে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থিরা অংশ নেয়।

মাগুরা জেলা প্রশাসনের নির্দেশনায় একযোগে জেলার অন্যান্য উপজেলাতেও একই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology