আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:০১

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায়  দেওয়াল চাপায় আহত আরেক জনের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় গত রবিবার দেওয়াল চাপায় আহত শাকিল নামে আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এনিয়ে দেওয়াল চাপার ওই ঘটনায় ৩ জনের মৃত্যু হলো।

গত রবিবার শহরের কলেজ পাড়ায় ইকরা তালিমুল মাদ্রাসার সামনে দিয়ে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ করছিল শ্রমিকরা। বেলা সাড়ে ১১টার দিকে নির্মাণ কাজ চলাকালে রোকেয়া বেগম নামে স্থানীয় এক বাসিন্দার বাড়ির পশ্চিম দিকের সীমানা প্রাচীরটি ভেঙ্গে সেখানে কর্মরত নির্মাণ শ্রমিকদের শরীরের উপর পড়ে। খবর পেয়ে সাথে সাথে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার অভিযান চালায়। এ সময় রোমান নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। আহত হন অপর ৩ নির্মাণ শ্রমিক।

হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আহত রাসেল দুপুরে মারা যায়। এছাড়া আহত রমজান (২২), শাকিলকে (২৩) প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দিয়ে উন্নতর চিকিত্সার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাদেরকে উন্নতর চিকিত্সার জন্য ঢাকায় নেওয়া হলে বুধবার সেখানেই মারা যায় শাকিল।

নিহত শাকিল মাগুরা সদর উপজেরার আলিধানি গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology