আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:২৯

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় দৈনন্দিন বাজারের বেহাল অবস্থা

কাসেমুর রহমান শ্রাবণ : মাগুরা শহরের প্রধান দুটি মাছ বাজারের বেহাল দশা তৈরি হয়েছে। ফলে এ বাজার গুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সাধারণ ক্রেতারা। ফলে চরম ক্ষতির মুখে পড়েছে এই দুই বাজারের মাছ ব্যবসায়ীরা।

মাগুরা শহরের নতুন বাজার মাছ বাজারের চান্দি ঘরটি ভেঙ্গে ফেলার পরও নতুন চান্দি ঘর নির্মাণ না করায় ব্যাপক জনদূর্ভোগ তৈরী হচ্ছে। এদিকে পুরান বাজারের মাছ চান্দি ঘর ভঙ্গুর অবস্থা। বাজারের ভেতরে কাদা পানি আর ঘিঞ্জি অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অনেকেই এই বাজারগুলোতে বাজার করতে আসছেন না। তার উপর করোনা পরিস্থিতিতে ফাকা হয়ে বসে ব্যবসা পরিচালনা বা কেনাকাটা কোনটাই সম্ভব হচ্ছেনা। ফলে বাজার গুলো থেকে মুখ ফেরাচ্ছেন ক্রেতারা। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা।

নতুন বাজারের মাছ ব্যবসায়ী মিলন মিয়া, সুবাস মালোসহ একাধিক ব্যক্তি জানান, তিন বছর আগে সংস্কারের জন্যে পুরাতন ধ্বসে পরা ছাদ ও চান্দি ঘর ভেঙ্গে ফেলা হয়। কিন্তু এতদিনেও সেটি না হওয়ায় বাজারের ব্যবসায়িদের নানা দূর্ভোগের শিকার হতে হচ্ছে।

বাজারের ব্যবসায়ীরা জানান, সামান্য বৃষ্টিতেই বাজারে কাদা জমে যায়। পানি বের হওয়ার জায়গা নেই। বৃষ্টিতে ক্রেতারা দাঁড়াতে পারে না। বাজার সংস্কারের জন্যে দেন দরবার করেও কোন লাভ হয়নি।

এ বিষয়ে মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল বলেন, মাগুরা পৌরসভার পক্ষ থেকে বাজার দুটিতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মাছ বাজারের প্রকল্প ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে। টেন্ডার ও ঠিকাদার নিয়োগ সম্পন্ন হয়েছে। এডিবি থেকে চুড়ান্ত অনুমোদন হয়ে আসলে দ্রুততম সময়ের মধ্যে মাছের চান্দি ঘর নির্মাণ কাজ শুরু হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology