আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০২

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় ধর্মীয় সম্প্রীতি রক্ষায় দিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ

মাগুরা প্রতিদিন : ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মতাদর্শকে সামনে রেখে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ।

মঙ্গলবার স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ ক্ন্ডুু, সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুল লায়লা জলি, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদাক শামীম খান।

দিনব্যাপী এ প্রশিক্ষণে সচেতনতা বাড়াতে প্রকল্পের মিডিয়া কনসালটেন্ট আহমেদ সাগর ও সামাজিক সমস্টির জাহিদুল হক খান ধর্মীয় সম্প্রীতির নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে ১শত বিভিন্ন ধর্মীয় নেতা, সামাজিক, রাজনীতিক, সাংবাদিক অংশ নেন

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology