আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় নতুন করে ৫ জন করোনা শনাক্ত ।। একজনের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় গত ২৪ ঘন্টায় একজন আইনজীবী ও একজন স্বাস্থ্যকর্মীসহ মোট ৫ জন করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছে। এর মধ্যে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধিন অবস্থায় রোববার রাতে এক তরুণের মৃত্যু হয়েছে।

এই নিয়ে মাগুরায় মোট ৪০ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। যার মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলা সদরের পূর্ব পাড়ার ২২ বছর বয়স্ক ওই তরুণ গত ২৮ মে তারিখে বিষপান করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ৩০ মে তারিখে মাগুরা সদর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফেরার দুয়েকদিন পর নতুন করে অসুস্থ্য হয়ে পড়লে গত ৫ জুন তারিখে তাকে আবার শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আবার ভর্তি হয়। এ সময় তার শরীরে করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু রোববার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সোমবার সকালে প্রাপ্ত নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায় ওই তরুণ করোনা পজিটিভ ছিল।

এদিকে শনিবার মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে সাধারণ ওয়ার্ডে ভর্তি ৮৫ বছর বয়স্ক এক ব্যক্তি মারা যান। তিনিও করোনা পজিটিভ ছিলেন বলে নমুনা পরীক্ষা থেকে সোমবার জানা গেছে।

মৃত্যুর আগে শনিবার সকালে তিনি করোনা উপসর্গ গোপন করে বুকের ব্যথার কথা বলে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। কিন্তু দুপুরেই তার মৃত্যু হয়। তার বাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের মুন্সি পাড়ায়।

মৃত্যুর পর হাসপাতাল থেকে স্টোক করে মারা গেছেন এমন সনদ নিয়ে পরিবারের পক্ষ থেকে ওই ব্যক্তির নামাজে জানাজা ও লাশ দাফন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology