আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৭

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় নানা কর্মসুচিতে মুক্ত দিবস পালন

মাগুরা প্রতিদিন ডটকম : ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার মুক্ত হয় মাগুরা। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় সকাল থেকে নানা কর্মসুচি পালিত হয়েছে।

মাগুরা হানাদার মুক্ত দিবস উপলক্ষে ৭ ডিসেম্বর মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

সকালে শহরের নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ।

পরে শহীদ ‍মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology