আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:১১

ব্রেকিং নিউজ :
মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ

মাগুরায় নোমানী ময়দানে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় যথাযথ মর্যাদার সঙ্গে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। সকালে শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় ঈদুল আযহার প্রধান জামাত। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয়।

রোববার সকাল ৭টায় অনুষ্ঠিত এই জামাতে ঈদের নামাজ পড়ান মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাবিবুল্লাহ।

জেলার প্রধান জামাতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ মাগুরার সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। মুসুল্লিরাও একে অন্যের সঙ্গে কুলাকুলি করে ঈদের আনন্দ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া আল্লাহর সন্তুষ্ঠির লক্ষ্যে গবাদি পশুর কোরবাণি অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology