আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:০৯

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন ডটকম : “শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’-এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিসের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও  শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিসের এজি এম মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরাম আলী বিশ্বাস, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির সহসভাপতি উত্তম কুমার অধিকারী, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও শ্রীপুর বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল মালেক মিয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলাম ঝন্টু, পল্লীবিদ্যুৎ সমিতির শ্রীপুর সাবজোনাল অফিসের লাইন টেকনিশিয়ান মোঃ শফিকুল ইসলাম, সাংবাদিক জিল্লুর রহমান সাগরসহ আরো অনেকে।

গ্রাহক সমাবেশে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পল্লী বিদ্যুৎ সমিতির  গ্রাহকেরা অংশ গ্রহন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology