আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৪৪

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় পুলিশি অভিযানে চোর চক্রের ৬ সদস্য আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সদর থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাসা-বাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ে জড়িত ৬ জনকে চোরাই মালামালসহ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের ম্যাটারনিটি পাড়ার লাল শেখের ছেলে সাজ্জাদ হোসেন, দরিমাগুরার ইলিয়াস মুন্সির ছেলে সজিব মুন্সি, পারনান্দুয়ালির মতিয়ার রহমানের ছেলে সুমন হোসেন, ভিটাসাইর গ্রামের গোলাম রসূল বিশ্বাসের ছেলে আকিদুল ইসলাম, খানপাড়ার আমানত কাজির ছেলে জিয়ারুল হক ও নিজনান্দুয়ালির কুশো মিয়ার ছেলে সুজন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বেশ কিছু দিন ধরে চোর চক্রের এসব সদস্যরা শহরের বিভিন্ন বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সেটসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে যা স্থানীয় চিহ্নিত কতিপয় ব্যবসায়ীর মাধ্যমে বিক্রি করা হয়। আর এসব ব্যবসায়ীরাই শহরের এই চোর চক্রের পৃষ্টপোষকতা দিয়ে দিয়ে আসছে। এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে গতরাতে তাদের আটক করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology