আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৯

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত টিটো আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা শহরের মোল্যা পাড়ায় বৃহস্পতিবার রাতে প্রতিবন্ধী এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ধর্ষক টিটো কাজীকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক পরিস্কার বিশ্বাস জানান, রাত ৮ টার দিকে টিটো কাজী নামে ওই ব্যক্তি পাশাপাশি কক্ষে ভাড়া থাকা শারীরিক প্রতিবন্ধী কিশোরীর মুখ চেপে ধরে জোরপূর্বক নিজ কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় প্রতিবন্ধী কিশোরিটি অচেতন হয়ে পড়ে।

ঘটনার সময় তার মা বাড়ির বাইরে ছিলেন। পরে তিনি ঘরে ফিরে এসে মেয়েকে অচেতন অবস্থায় পান। মায়ের চিত্কারে এলাকাবাসী সেখানে ছুটে আসেন। এরই মধ্যে কিশোরীর জ্ঞান ফিরে পেয়ে ঘটনার বর্ণনা দিলে এলাকাবাসী পাশের কক্ষে থাকা টিটো কাজীকে আটক করে ওই রাতেই পুলিশে সোপর্দ করে। নির্যাতনের শিকার মেয়েটি বাদী হয়ে সদর থানায় মামলা করেছে।

নির্যাতনের শিকার মেয়েটির মা জানান, তিনি অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। মেয়েকে একা ঘরে রেখে তিনি অন্যের বাসায় কাজে গিয়ে ছিলেন। রাতে ঘরে ফিরে দেখেন মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। এসময় তার চিত্কারে এলাকাবাসী সেখানে আসেন। পরে মেয়ের জ্ঞান ফিরলে সে মায়ের কাছে ঘটনার বর্ণনা দিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। এসময় এলাকাবাসী টিটো কাজীকে আটক করে পুলিশের খবর দেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology