আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫২

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় পয়:নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময়

মাগুরা প্রতিদিন ডটকম : দাতা সংস্থা বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্রাকটিক্যাল এ্যাকশনের আয়োজনে মাগুরা পৌরসভা মিলনায়তনে বুধবার স্বয়ংক্রিয় পয়:নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে।

পৌর কাউন্সিলর মীর শহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, পৌর কাউন্সিলর আবু এহিয়া মোহাম্মদ রেজা নান্টু, আশুতোষ সাহা, মনিরা বেগম, পারভীন আক্তার, সংশ্লিষ্ট কর্মকর্তা মোহাম্মদ হাসনাইন আহমেদ, মাহবুবুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম, উদয় শংকর রায়।

এ বিষয়ক মাল্টি স্টেকহোল্ডার স্টিয়ারিং কমিটির সভায় পৌর এলাকায় মলমূত্রের ট্যাংকির সাথে উন্মুক্ত জলাশয় ড্রেনের সংযোগ বন্ধ করা, পৌর এলাকায় পয়ঃবর্জ্য অপসারণে ইউজিপ-৩ প্রকল্প থেকে প্রাপ্ত ১ হাজার ৫০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহারের জন্য পৌরসভা পরিচ্ছন্নকর্মী সমবায় সমিতির সাথে সার্ভিস লেবেল চুক্তি চুড়ান্ত করা, মাগুরা পৌরসভায় বাস্তবায়নাধীন পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেন কার্যক্রম বাস্তবায়নে সিটি স্যানিটেশনও য়ার্কিং গ্রুপে গঠন, পৌরবাসীরজন্য একটিনিরাপদ এবং স্বাস্থ্যসম্মত শহরগড়ে তোলার লক্ষ্যে পয়ঃবর্জ্য এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম পৌরসভা কর্তৃক সঠিকভাবে মনিটরিং করার বিষয়ে নানা সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology