আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:১৭

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় বাংলা নববর্ষ উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে সংক্ষিপ্ত কলেবরে এবছর বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে পহেলা বৈশাখ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা, ১২ টায় গ্রামীণ লাঠিখেলা, সাড়ে ১২ টায় বেদে সম্প্রদায়ের সাপখেলা প্রদর্শনী আয়োজন করা হয়। এ ছাড়াও শহরের নোমানী ময়দানে শিশুদের জন্যে ছিলো নাগোর দোলার আয়োজন।

জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রাটি বেলা সাড়ে ১২ টায় শহরের নোমানী ময়দান থেকে শুরু হয়ে চৌরঙ্গীমোড় ঘুরে সেখানেই ফিরে যায়।

মঙ্গল শোভাযাত্রায় জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, উদীচী, সুরসপ্তক সহজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology