আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:২৪

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সংবাদ সম্মেলন

মাগুরা প্রতিদিন ডটকম : “নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি-নতুন সমাজ নির্মাণ করি”-এই প্রতিপাদ্য নিয়ে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস” উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা সংবাদ সম্মেলন করেছে।

২৬ ডিসেম্বর শনিবার বিকালে মাগুরা জেলা মহিলা পরিষদ কার্যালয়ে জেলা সভানেত্রী মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পাপিয়া খন্দকার।

নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এবং কন্যা ও নারী নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে সারা বিশ্বে প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়ে থাকে। তারই আলোকে বাংলাদেশ মহিলা পরিষদ বিশ্বের অন্যান্য দেশের ন্যায় প্রতিবছর কেন্দ্র থেকে তৃণমূল শাখা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে এই পক্ষ পালন করে আসছে। যার ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা পরিষদ, মাগুরা জেলা শাখার পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য লিপিকা দত্ত জানান, নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এবং নারী ও কন্যা নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে সারা বিশ্বে প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়ে থাকে। বাংলাদেশ মহিলা পরিষদ বিশ্বের অন্যান্য দেশের ন্যায় প্রতিবছর কেন্দ্র থেকে তৃণমূল শাখা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে এই পক্ষ পালন করে আসছে। বর্তমানে সারাবিশ্ব কোভিড-১৯ মহামারীর প্রাদূর্ভাবে বিপর্যস্ত। নারীর অবস্থানের ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সামাজের ভেতরে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে; নারী ও কন্যার প্রতি সহিংসতা বিশেষ করে, ধর্ষণ, দলবদ্ধধর্ষণ, ধর্ষণের পর হত্যা করার মতো ঘটনা অব্যাহতভাবে ঘটে চলেছে, যা উদ্বেগ সৃষ্টি করছে। পাশাপাশি একটি ধর্মীয় উগ্রবাদী সম্প্রদায় নানা অপতৎপরতা চালিয়ে সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ফলে সমাজের মধ্যে সাধারণ মানুষ, সংখ্যালঘু সম্প্রদায় ও নারী নিরাপত্তাহীন এবং প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। যা নারী আন্দোলনকে উদ্বিগ্ন করে তুলছে। এ ধরণের একটি পরিস্থিতিতে বাংলাদেশ মহিলা পরিষদ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ (২৫ নভেম্বর – ১০ ডিসেম্বর) পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনের সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ, মাগুরা জেলা শাখার সভাপতি মমতাজ বেগম বলেন, পক্ষকালব্যাপী গণমানুষের সাথে নারী ও কন্যার প্রতি সহিংসতার বন্ধ, বৈষম্যমূলক পারিবারিক আইন সংস্কার এবং সম্পদ-সম্পত্তিতে সমঅধিকার, বাল্য বিবাহ বন্ধের বিষয়ে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষ্যে বিভিন্ন প্রশাসন, বিভিন্ন শ্রেনি পেশার ব্যক্তিবর্গ, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি’র সদস্যদের নিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম খান, দৈনিক যুগান্তর ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক আবু বাসার আখন্দ, এখন টেলিভিশনের সাংবাদিক রূপক আইচ, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহীন আলম তুহিন প্রমুখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology