আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:২৫

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় বিচারপতি খায়রুল আলমের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় হাইকোর্টের বিচারপতি খায়রুল আলম পিপুলের গ্রামের বাড়ি সদর উপজেলার বেলনগরে বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই বিচারপতির মা, ভাই ও পরিবারের সদস্যদের জিম্মি করে মোট ২৩ ভরি সোনা, নগদ টাকা, মাবাইল সেটসহ মূল্যবান বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

বিচারপতি খায়রুল আলমের মা সুফিয়া বেগম জানান, ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একদল ডাকাত তাদের বাড়ির পেছন দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। এ সময় তারা দেশীয় ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও সোনাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। বিভিন্ন মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology