আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫০

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় বেগম খালেদার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : বিএনপি নেত্রি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার মাগুরায় বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে।

সকাল ১১ টায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠন শহরের উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। কিন্তু পুলিশের সম্মতি না মেলায় তারা সেখানে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন, বিএনপি নেতা খান হাসান ইমাম সুজা, কুতুব উদ্দিন, অ্যাডভোকেট শাহেদ হাসান টগর সহ আরো অনেকে।

এ সময় বক্তারা অবিলম্বে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দলীয় নেত্রিকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology