আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:১০

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনের নামে মানহানির মামলা দায়ের করেছেন ফরিদা রহমান নামে এক মানবাধিকার কর্মি।

এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

মাগুরা জেলা মানবাধিকার সংস্থার মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা রহমান মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে এই মামলাটি দায়ের করেন। এ আদালতের ম্যাজিস্ট্রেট শম্পা বসু মামলাটি আমলে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

গত ১৬ অক্টোবর একাত্তুর টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত টকশোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ ‍উল্লেখ করে ব্যারিস্টার মইনুল হোসেন বক্তব্য রাখায় নারী হিসেবে বাদি অসম্মানিত বোধ করেছেন। যে ঘটনার প্রেক্ষিতে ফরিদা রহমান এই মামলাটি দায়ের করেছেন বলে মামলার আইনজীবী সনি আহমেদ জানান।

 

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology