আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪৯

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সোমবার শহরের কলেজ রোডে যুগান্তরের জেলা প্রতিনিধি আবু বাসার আখন্দের কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বরেণ্য চিত্রশিল্পী আবদুল আজিজ।

যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে সকাল সাড়ে ১১ টায় পত্রিকার ২৩ বছরে পদার্পন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল ইসলাম, জাসদ (ইনু) সভাপতি বীর মুক্তিযোদ্ধা অহিদুল ইসলাম ফনি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক অধ্যাপক কাজী ফিরোজ, মাগুরা জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান, কবি সাগর জামান, ক্রীড়া ব্যক্তিত্ব বারিক আনজাম বার্কি, সাংবাদিক সাইদুর রহমান, শফিকুল ইসলাম শফিক, শাহিন আলম তুহিন, রূপক আইচ, শরীফ তেহরান আলম টুটুল, কাজী আশিক রহমান, তাছিন জামান প্রমুখ।

পরে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology