আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:২০

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সাদা ছড়ি বিতরণ ও রক্তদান কর্মসূচি

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী যুবলীগ বুধবার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদা ছড়ি বিতরণ এবং রক্তদানের পাশাপাশি আনন্দ মিছিল করেছে।

এ উপলক্ষে দুপুরে মাগুরা কালেক্টরেটের সামনে জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল ফাত্তাহ, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুল মান্নান, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ আহাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক শেখ সালাহউদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ অন্যান্যরা।

এর আগে সকালে শহরের জামরুল তলায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology