আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩১

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় শেখ রাসেলের জন্মদিন পালন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্মবার্ষিকী পালন করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ।

শুক্রবার সন্ধ্যায় মাগুরা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংগঠনটি কেক কেটে জন্মদিন পালন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মামুনুল ইসলাম শাওন, সহ-সভাপতি অভিজিত শিকদার, সাধারণ সম্পাদক  মীর সুমন হোসেন সহ আরো অনেকে।

পরে পচাত্তরে ঘাতকদের হাতে নিহত শিশু রাসেল ও তার পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology