আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫২

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় শোকাবহ আগস্ট উপলক্ষে আওয়ামীলীগের শোকর্যালি ও পথসভা

মাগুরা প্রতিদিন ডটকম : শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার মাগুরায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরে শোকব্যালি পথ সভার আয়োজন করা হয়। পথ সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

সকাল সাড়ে ১০ টায় মাগুরা জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শহরে শোকব্যালি বের করা হয়। এতে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীদের পাশাপাশি জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কমীরা অংশ নেন।

ব্যালি শেষে শহরের ভায়নার মোড় স্বাধীনতা চত্ত্বরে পথ সভায় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল ফকির।

এছাড়া জেলা কৃষকলীগ সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন করেছে।

জেলা কৃষক লীগ সভাপতি মিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপু, কৃষকলীগ নেতা সাইফুল ইসলাম সহ আরো অনেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology