আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩৪

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় শোকাবহ আগস্টের শেষদিনে দরিদ্র মানুষের মাঝে যুবলীগের খাবার বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত্ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির শেষ দিন সোমবার দরিদ্র মানুষদের রান্না খাবার খাওয়ালো মাগুরা জেলা যুবলীগ।

এ উপলক্ষে দুপুরে দলীয় কার্যালয়ে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা যুবলীগ আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সহ সভাপতি মুন্সী রেজাউল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক আলী আহমদ আহাদ, পৌর কাউন্সিলর সাকিব হাসান তুহিন, আশরাফ খান প্রমুখ।

আলোচনা ও দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology