আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:০৭

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় সংস্কৃতিসেবী ও সংগঠনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা পরিস্থিতির কারণে দূর্দশাগ্রস্ত সংস্কৃতিসেবীদের মধ্যে এককালীন আর্থিক সহায়তা ও সাংস্কৃতিক সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডেভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।

আলোচনা সভা শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮৮ জন অসচ্ছল সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক সংগঠনের অনুকুলে বরাদ্দকৃত প্রায় ১০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology