আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১৯

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় সম্মেলনকে সামনে রেখে জেলা জাসদের আহ্বায়ক কমিটি গঠন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মুক্তিযোদ্ধা সৈয়দ ওহিদুল ইসলাম ফনিকে সভাপতি এবং সমীর চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মাগুরা জেলা শাখার ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু নবগঠিত এই কমিটির অনুমোদন দিয়ে জেলা নেতৃবৃন্দের বরাবর প্রেরণ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জেলা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে ৮ অক্টোবর মাগুরা জেলা জাসদের অস্থায়ী কার্যালয় শহরের দরিমাগুরায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

জাসদের কেন্দ্রীয় নেতা জাহিদুল আলমের উপস্থিতিতে গঠিত ৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হচ্ছেন দেলোয়ার হোসেন দিলু, কাজী জিন্নাতুল নূর, মিয়া ওয়াহিদ কামাল বাবলু, আতিয়ার রহমান জোয়ার্দ্দার, আব্দুল হাকিম মোল্লা, বিমল বিশ্বাস এবং জাহিদুল আলম।

আগামি ২ নভেম্বরের মধ্যে এই আহ্বায়ক কমিটিকে জেলা জাসদের সম্মেলন সম্পন্ন করার জন্যে বলা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology