আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫২

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে কাজ করছে যুবলীগের হটলাইন টিম

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরাকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে স্বাস্থ্য সচেতনতা মূলক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে যুবলীগের হটলাইন টিম।

মঙ্গলবার মাগুরা জেলা যুবলীগের হট লাইন টিম শহরের কলেজ রোডে, ভায়না মোড়, কাঁচা বাজার, ঢাকা রোড, পুরাতন বাজার, চৌরঙ্গী মোড়, নতুন বাজারসহ বিভিন্ন স্পটে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাস্ক বিতরণ করে।

জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের নের্তৃত্বে প্রতিদিন এ হট লাইন টিম করোনার পাশাপাশি ডেঙ্গু বিষয়েও মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া এই করোনার মধ্যেও প্রতিদিন হাসপাতালে গিয়ে সাধারণ রোগীদের খোঁজ খবর নেয়া ও তাদের সঠিক চিকিৎসা প্রাপ্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, করোনা ভাইরাস শুরুর প্রথমদিকে সাধারণ ছুটি কালিন মাগুরা যুবলীগের হটলাইন টিম সাইফুজ্জামান শিখর এমপি’র আর্থিক সহযোগিতায় টানা ৪৫ দিন রাতের অন্ধকারে ক্ষুধার্ত মানুষের বাড়িতে খাবার ও ওষুধ পৌছে দিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology